সংবাদ শিরোনাম :
ব্লু পিয়ার রেস্টুরেন্টে তেলাপোকার বিচরণ ও বাসি খাবার সংরক্ষণ, ৪০ হাজার টাকা জরিমানা রথযাত্রা ও উল্টো রথযাত্রায় নিরাপত্তা নিশ্চিতে বিএনপি নেতাকর্মীদের সজাগ থাকার নির্দেশ মামুন মাহমুদের ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার সংবাদ সম্মেলনে শ্রমিক নেতারা লোভাছড়া কোয়ারির দুই মামলার তদন্তে অনিয়মের অভিযোগ; বিচার বিভাগীয় তদন্তের দাবি আধুনিকতার ছোঁয়ায় নান্দনিক আয়োজনে উদ্বোধন হলো ন্যাচার লাউঞ্জ গোগনগরে আওয়ামী লীগের দোসররা এখন বিএনপি নেতাদের শেল্টারে শিশু ধর্ষণচেষ্টার অভিযুক্তকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন নির্মাণের ১০ দিনের মাথায় সড়কের পিচ উঠে যাচ্ছে, অনিয়মের অভিযোগে বিক্ষোভ জিয়াউর রহমান, খালেদা জিয়া ও কোকোর রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল প্রবাসীর বাড়িতে তরুণীর অনশন, বিয়ের দাবি ও সাড়ে ৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন

ব্লু পিয়ার রেস্টুরেন্টে তেলাপোকার বিচরণ ও বাসি খাবার সংরক্ষণ, ৪০ হাজার টাকা জরিমানা

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ১৮ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া বালুর মাঠ এলাকায় অবস্থিত ব্লু পিয়ার রেস্টুরেন্টে তেলাপোকার বিচরণ, ফ্রিজে বাসি খাবার সংরক্ষণ এবং অপরিচ্ছন্ন পরিবেশের অভিযোগে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (১৫ জুলাই) দুপুরে নিয়মিত বাজার তদারকি কার্যক্রমের অংশ হিসেবে রেস্টুরেন্টটিতে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে দেখা যায়, রেস্টুরেন্টটির রান্নাঘরে তেলাপোকার উপস্থিতি রয়েছে এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখার জন্য প্রয়োজনীয় পেস্ট কন্ট্রোলের ব্যবস্থা নেই। এছাড়া ফ্রিজে বাসি খাবার সংরক্ষণ ও সামগ্রিকভাবে অপরিচ্ছন্ন পরিবেশের প্রমাণ পাওয়া যায়। এসব অনিয়মের কারণে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক। এ সময় কৃষি বিপণন অধিদপ্তরের বাজার কর্মকর্তা এবং জেলা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক বলেন, “নিয়মিত তদারকির অংশ হিসেবে ব্লু পিয়ার রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করা হয়েছে। পরিদর্শনে রান্নাঘরে স্বাস্থ্যবিধি না মানা, পেস্ট কন্ট্রোলের ব্যবস্থা না থাকা, তেলাপোকার বিচরণ এবং ফ্রিজে বাসি খাবার সংরক্ষণের প্রমাণ পাওয়া গেছে। এছাড়া সার্বিক পরিবেশও ছিল অপরিচ্ছন্ন। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।”
অভিযানের সময় রেস্টুরেন্টটির ম্যানেজার জাকির হোসেন অনিয়মের বিষয়টি স্বীকার করে বলেন, ভোক্তা অধিকার অধিদপ্তরের কর্মকর্তারা কিছু ত্রুটি শনাক্ত করেছেন। সেগুলো সংশোধনের জন্য সাত দিনের সময় চাওয়া হয়েছে এবং কর্তৃপক্ষ সেই সুযোগ দিয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সব ধরনের ত্রুটি দূর করা হবে বলেও তিনি জানান।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জেলার বিভিন্ন হোটেল, রেস্টুরেন্ট ও খাদ্য প্রতিষ্ঠানে নিয়মিত অভিযান ও তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..