সংবাদ শিরোনাম :
ফতুল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় হানিফ দেওয়ান গ্রেফতার ত্যাগী নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার: কাশীপুর যুবদল নেতা সোহেল রানাকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নারায়ণগঞ্জে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ৭ দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির উদ্বোধন দীর্ঘ আইনি লড়াই শেষে কারামুক্ত সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এনায়েতনগরে দোয়া ও মিলাদ মাহফিল জিয়ার আদর্শ বাস্তবায়নের প্রত্যয়ে সিদ্ধিরগঞ্জে যুবদলের দোয়া মাহফিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক মামলার দুই আসামি গ্রেফতার নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৪ নেতাকর্মী গ্রেফতার, নারায়ণগঞ্জে মিছিলের অভিযোগ নারায়ণগঞ্জ জেলা পুলিশের রাত্রিকালীন কেন্দ্রীয় রোলকলে সম্মানিত পুলিশ সুপার এর অংশগ্রহণ পুলিশ সুপারের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও প্রীতিভোজে অংশ নিলেন পুলিশ সদস্যরা
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সরকারি মুড়াপাড়া কলেজে শাখা ছাত্রদলের আয়োজনে আলোচনা ও প্রতিবাদ সমাবেশ

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ১৭৬ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪

নারায়ণগঞ্জ রূপগঞ্জে ঐতিহাসিক ৭ই নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, নৈরাজ্য ও দখলবাজদের বিরুদ্ধে আলোচনা ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে।

২৮ নভেম্বর বৃহস্পতিবার সকালে রুপগঞ্জ উপজেলার সরকারি মুড়াপাড়া কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে সরকারি মুড়াপাড়া কলেজের অডিটরিয়ামে এ আলোচনা ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মুড়াপাড়া কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহবায়ক শাওন ভূঁইয়ার সভাপতিত্বে ও সরকারি মুড়াপাড়া কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহবায়ক সদস্য আলামিন ইসলাম প্রিন্স ও কলেজ শাখা ছাত্রদলের যুগ্ন আহবায়ক শামীম এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, সরকারি মুড়াপাড়া কলেজের সাবেক ভিপি ও নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সাধারণ-সম্পাদক গোলাম ফারুক খোকন। বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাহিদ হাসান ভূঁইয়া, আমিনুল ইসলাম প্রিন্স, ভিপি তারেক, রফিকুল ইসলাম রফিক, সোহেল রানা সহ আরো অনেকে।

এ সময় উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ বিগত ১৬ বছরে সারা বাংলাদেশসহ রূপগঞ্জে সন্ত্রাসী, চাঁদাবাজি, লুট পাটের রাজনীতি করেছে। বাংলাদেশের সাধারণ জনগণ এর সুমচিত জবাব দিয়ে ফ্যাসিবাদ শেখ হাসিনাকে দেশছাড়া করেছেন। তবে আমাদের বিএনপি কখনোই সন্ত্রাস, চাঁদাবাজ, জুলুমের রাজনীতি করেনি এবং সামনেও করবে না।

পরে বক্তারা নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, যদি রূপগঞ্জ উপজেলার বিএনপি’র কোন নেতাকর্মী কোন সন্ত্রাসী, চাঁদাবাজী, নৈরাজ্য, জুলুমের সাথে জড়িত থাকে সে যেই হোক না কেন তাকে রূপগঞ্জ উপজেলা বিএনপি’র দল থেকে বহিষ্কার করাসহ আইনের হাতে সোপর্দ করা হবে।

 

আবু কাউসার মিঠু,  রূপগঞ্জ প্রতিনিধি

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..