তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করা এবং ক্রীড়াঙ্গনের প্রতিভাবান খেলোয়াড়দের সহযোগিতার লক্ষ্যে নারায়ণগঞ্জের এনায়েতনগরে প্রধানমন্ত্রীর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলের খেলোয়াড়দের মাঝে জার্সি, প্যান্ট, বুট, ফুটবলসহ প্রয়োজনীয় বিভিন্ন ক্রীড়া সামগ্রী প্রদান করা হয়েছে।
মুসলিমনগর হাজী আব্দুল কাদির কাজী আব্দুল মজিদ উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এ ক্রীড়া সামগ্রী বিতরণ কার্যক্রমে এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট হোসেন মাহমুদুল হক আলমগীর ও নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনির পক্ষ থেকে খেলোয়াড়দের এসব সামগ্রী প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সহকারী শ্রমবিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, এনায়েতনগর ইউনিয়ন যুবদলের সভাপতি মনির হোসেন, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মিজানুর রহমান প্রধান, সাধারণ সম্পাদক সেলিম সরদার, ছাত্রদল নেতা লিওন মো. আকাশ এবং যুবদল নেতা আরাফাতসহ স্থানীয় নেতৃবৃন্দ।
ক্রীড়া সামগ্রী বিতরণকালে নেতৃবৃন্দ বলেন, খেলাধুলা তরুণ সমাজকে শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি ও সুস্থ মানসিকতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মাদক, সন্ত্রাস ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে তরুণদের দূরে রাখতে নিয়মিত খেলাধুলার আয়োজন ও খেলোয়াড়দের উৎসাহিত করা প্রয়োজন।
তারা আরও বলেন, এলাকার প্রতিভাবান তরুণ খেলোয়াড়দের পাশে দাঁড়ানো এবং তাদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে ভবিষ্যতে জাতীয় পর্যায়ে তারা এলাকার সুনাম বয়ে আনতে পারবে।
এদিকে ক্রীড়া সামগ্রী পেয়ে খেলোয়াড়দের মাঝে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। তারা সহযোগিতার জন্য সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আসন্ন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে নিজেদের সেরাটা দিয়ে ভালো ফলাফল অর্জনের প্রত্যয় ব্যক্ত করেন।
আপনার মন্তব্য প্রদান করুন...