সংবাদ শিরোনাম :
ফতুল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় হানিফ দেওয়ান গ্রেফতার ত্যাগী নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার: কাশীপুর যুবদল নেতা সোহেল রানাকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নারায়ণগঞ্জে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ৭ দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির উদ্বোধন দীর্ঘ আইনি লড়াই শেষে কারামুক্ত সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এনায়েতনগরে দোয়া ও মিলাদ মাহফিল জিয়ার আদর্শ বাস্তবায়নের প্রত্যয়ে সিদ্ধিরগঞ্জে যুবদলের দোয়া মাহফিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক মামলার দুই আসামি গ্রেফতার নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৪ নেতাকর্মী গ্রেফতার, নারায়ণগঞ্জে মিছিলের অভিযোগ নারায়ণগঞ্জ জেলা পুলিশের রাত্রিকালীন কেন্দ্রীয় রোলকলে সম্মানিত পুলিশ সুপার এর অংশগ্রহণ পুলিশ সুপারের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও প্রীতিভোজে অংশ নিলেন পুলিশ সদস্যরা
সোমবার, ০৮ জুন ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন

জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি মাসুদুর রহমানের অনুসারীদের নেতৃত্বে রূপগঞ্জে সাংবাদিকের বাড়িতে গুলি

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ১৭৩ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪

জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি মাসুদুর রহমানের অনুসারীদের নেতৃত্বে রূপগঞ্জে সাংবাদিকের বাড়িতে গুলি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জাহাঙ্গীর মাহমুদ নামের এক সাংবাদিকের বাড়িতে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

সংবাদ প্রকাশের জেরে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি মাসুদুর রহমান তাঁর অনুসারীদের নিয়ে বাড়িতে গুলি করেছেন বলে জাহাঙ্গীর মাহমুদের অভিযোগ। পুলিশ ঘটনাস্থল থেকে একটি গুলির খোসা উদ্ধার করেছে। তবে মাসুদুর রহমান গুলি চালানোর অভিযোগ অস্বীকার করে বলেছেন, তাঁকে ফাঁসানোর জন্য এমন মিথ্যা অভিযোগ করা হচ্ছে।

সাংবাদিক জাহাঙ্গীর জানান, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহসাধারণ সম্পাদক মো. ইয়াসিন মিয়া এলাকায় মাদক ব্যবসা করেন। এ নিয়ে বিগত সরকারের আমলে তিনি ইয়াসিনের বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশ করেন। এর জেরে সরকার পতনের পর ইয়াসিন মিয়া তাঁর বিরুদ্ধে করা সংবাদের ক্ষতিপূরণ বাবদ জাহাঙ্গীরের কাছে দুই লাখ টাকা দাবি করেন। টাকা না দেওয়ায় গত ১৬ নভেম্বর ইয়াসিন তাঁর লোকজন নিয়ে জাহাঙ্গীরের বাড়িতে হামলা করে তাঁকে মারধর করেন। এ ঘটনায় রূপগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আহমেদ রাসেল বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা করেন।

রোববার জাহাঙ্গীর মাহমুদকে মারধরের ঘটনায় করা মামলার দুই আসামি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। আদালত তাঁদের একজনকে জামিন দেন এবং আরেকজকে জেলহাজতে পাঠান। এই খবর পাওয়ার পর মাসুদ ও ইয়াসিন তাঁদের অনুসারীদের নিয়ে মোটরসাইকেল মহড়া দেন। এরপর সন্ধ্যা সাড়ে সাতটায় তাঁরা জাহাঙ্গীরের বাড়িতে একটি গুলি ছোড়েন।

তবে জাহাঙ্গীর মাহমুদের বাড়িতে গুলি চালানোর অভিযোগ অস্বীকার করে রোববার রাত ১০টায় মুঠোফোনে জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি মাসুদুর রহমান বলেন, ‘জাহাঙ্গীর ভাই আমার এলাকার বড় ভাই। কিছুদিন আগে এলাকার কিছু কিশোর জাহাঙ্গীর ভাইকে না বলে তাঁর গাছের ডাব পেড়ে খেয়ে ফেলে। তখন জাহাঙ্গীর ভাই ওই কিশোরদের সঙ্গে দ্বন্দ্বে জড়ালে আমার অনুসারী ছাত্রদল নেতা ইয়াসিন বিষয়টি মীমাংসার জন্য সেখানে যান। এ সময় ওই কিশোরদের ছোড়া একটি ইটের টুকরা জাহাঙ্গীর ভাইয়ের শরীরে লাগে। এর জেরে তিনি এলাকার নিরপরাধ লোকজনের বিরুদ্ধে মামলা করেন। তাঁদের অনেকে আমার অনুসারী। মামলার পর থেকে সবাই এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। বিষয়টি মীমাংসার জন্য আমি জাহাঙ্গীর ভাইয়ের সঙ্গে কথা বলেছি। এ ছাড়া এই ঘটনায় আমার আর কিছু জানা নেই। আজ শুনেছি তাঁর বাড়িতে গুলি হয়েছে। ঘটনার সময় আমি সোনারগাঁয়ে ছিলাম। আমি চাই ঘটনার সুষ্ঠু তদন্ত হোক।’

জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (গ–সার্কেল) মেহেদী ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে একটি গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ। ভুক্তভোগী সাংবাদিক হামলাকারীদের কয়েকজনের নাম বলেছেন। তাঁরা কয়েক দিন আগেও তাঁকে মারধর করেছেন বলে অভিযোগ আছে। ওই ঘটনায় থানায় মামলাও হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। তবে গুলির ঘটনায় রাত সাড়ে নয়টা পর্যন্ত কোনো মামলা হয়নি।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..