সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ৭ দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির উদ্বোধন দীর্ঘ আইনি লড়াই শেষে কারামুক্ত সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এনায়েতনগরে দোয়া ও মিলাদ মাহফিল জিয়ার আদর্শ বাস্তবায়নের প্রত্যয়ে সিদ্ধিরগঞ্জে যুবদলের দোয়া মাহফিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক মামলার দুই আসামি গ্রেফতার নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৪ নেতাকর্মী গ্রেফতার, নারায়ণগঞ্জে মিছিলের অভিযোগ নারায়ণগঞ্জ জেলা পুলিশের রাত্রিকালীন কেন্দ্রীয় রোলকলে সম্মানিত পুলিশ সুপার এর অংশগ্রহণ পুলিশ সুপারের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও প্রীতিভোজে অংশ নিলেন পুলিশ সদস্যরা ফতুল্লায় হোসিয়ারী ব্যবসায়ী হারুন খালাসী হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেফতার ২ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রূপগঞ্জবাসীসহ দেশবাসীকে গোলাম ফারুক খোকনের শুভেচ্ছা বার্তা
শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন

পাইকগাছায় তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের মারপিটে নির্মাণ শ্রমিক আহত

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ১৫৯ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

পাইকগাছায় তুচ্ছ ঘটনায়  প্রতিপক্ষের চায়ের কাঁপের আঘাতে শহিদুল ইসলাম মোড়ল (৪৩) নামে এক নির্মাণ শ্রমিক মাথায় রক্তাক্ত জখম হয়েছে। আহত  শহিদুল’কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া  হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য  তাকে খুমেক হাসপাতালে ভর্তির পরামর্শ দিয়েছেন।

বৃহস্পতিবার সকাল ৭ টার দিকে বাঁকা ঘোষপাড়া পলাশের চায়ের দোকানে এ ঘটনা অনাকাঙ্খিত ঘটনা ঘটে।

নির্মান শ্রমিক শহিদুল উপজেলার রাড়ুলী ইউপি’র  বাঁকার বাগ গ্রামের মৃতঃ ছমির মোড়লের ছেলে।

শহিদুল জানান সকালে পলাশের চায়ের দোকানে চা খাচ্ছিলাম। এ সময়  রাড়ুলী গ্রামের মুরাদ ঢালীর ছেলে রেজাউল ঢালী (৪২) এর সাথে নির্মান কাজ নিয়ে তর্ক-বিতর্ক  শুরু হয়। কথা-কাটাকাটির এক পর্যায়ে রেজাউল ক্ষিপ্ত হয়ে আমার উপর মারপিট শুরু করে চায়ের কাঁপ দিয়ে মাথায় আঘাত করলে মাথা রক্তাক্ত জখম হয়।

স্থানীয় জালাল উদ্দীন জোয়াদ্দার বলেন,শহিদুলের মাথা রক্তাক্ত জখম হলে দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

মারপিটের ঘটনায় রেজাউল ঢালী বলেন, আমরা দু’জনেই নিকটাত্মীয়। কিন্তু শহিদুল মোড়ল একটি মসজিদের নির্মাণ কাজ নিয়ে  প্রায় সময় আমাকে অবান্তর কথা বলে আসছিল। সর্বশেষ  এ নিয়ে চায়ের দোকানে পুনরায় অবান্তর কথা বলে  উঠলে তর্ক-বিতর্কের এক পর্যায়ে আমি রাগের বশবতি হয়ে  তাকে আঘাত করি।

এ রিপোর্ট লেখা পর্যন্ত আইনী পদক্ষেপের প্রস্তুতি চলছিল।

 

মোঃ খোরশেদ আলম,পাইকগাছা ( খুলনা)  প্রতিনিধি

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..