সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ৭ দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির উদ্বোধন দীর্ঘ আইনি লড়াই শেষে কারামুক্ত সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এনায়েতনগরে দোয়া ও মিলাদ মাহফিল জিয়ার আদর্শ বাস্তবায়নের প্রত্যয়ে সিদ্ধিরগঞ্জে যুবদলের দোয়া মাহফিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক মামলার দুই আসামি গ্রেফতার নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৪ নেতাকর্মী গ্রেফতার, নারায়ণগঞ্জে মিছিলের অভিযোগ নারায়ণগঞ্জ জেলা পুলিশের রাত্রিকালীন কেন্দ্রীয় রোলকলে সম্মানিত পুলিশ সুপার এর অংশগ্রহণ পুলিশ সুপারের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও প্রীতিভোজে অংশ নিলেন পুলিশ সদস্যরা ফতুল্লায় হোসিয়ারী ব্যবসায়ী হারুন খালাসী হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেফতার ২ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রূপগঞ্জবাসীসহ দেশবাসীকে গোলাম ফারুক খোকনের শুভেচ্ছা বার্তা
শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন

বগুড়ার শেরপুরে ছিনতাই হওয়া ৭০ ব্যারেল সয়াবিন তেলসহ ট্রাক উদ্ধার

মিন্টু ইসলাম / ৪৪১ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

বগুড়ার শেরপুরে হাইওয়ে পুলিশের অভিযানে ছিনতাই হওয়া ৭০ ব্যারেল সয়াবিন তেলসহ একটি ট্রাক উদ্ধার হয়েছে। তবে এখনও এ ছিনতাই চক্রের কোনো সদস্যকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। মঙ্গলবার (৯ ডিসেম্বর) ভোর পৌনে ৫টার দিকে ঢাকা–বগুড়া মহাসড়কের ঘোগা সেতু এলাকায় এ উদ্ধার অভিযান পরিচালিত হয়।

জানা গেছে, সিটি গ্রুপের প্রায় ২৪ লাখ টাকা মূল্যের সয়াবিন তেল নিয়ে ঢাকা থেকে দিনাজপুরের উদ্দেশ্যে রওনা হয় একটি ট্রাক। সোমবার (৮ ডিসেম্বর) সন্ধ্যার পর তেল বোঝাই করে ট্রাকটি দিনাজপুরের পথে উত্তরমুখী হয়।

পুলিশ জানায়, সোমবার দিবাগত রাত ৪টার দিকে বগুড়ার মহাস্থানগড় ফুটওভার ব্রিজ এলাকায় পৌঁছালে রংপুরগামী লেনে নিজেদের গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয় দিয়ে একদল ছিনতাইকারী ট্রাকটির গতিরোধ করে। এরপর পাশের একটি হাইচ মাইক্রোবাসে থাকা ৭/৮ জন ছিনতাইকারী ট্রাকচালক ও সহকারীকে মারধর করে ট্রাকটি নিয়ন্ত্রণে নেয়। পরে চালক-হেলপারকে একই মাইক্রোবাসে তুলে নিয়ে রংপুরের দিকে চলে যায় তারা।এদিকে হাইওয়ে পুলিশ জানায়, তথ্য পেয়ে দ্রুত তারা চেকপোস্টগুলোতে সতর্কতা জোরদার করে। হাইওয়ে পুলিশের তৎপরতার খবর পেয়ে ছিনতাইকারীরা সয়াবিন তেল ভর্তি ট্রাকটি শেরপুরের ঘোগা সেতু এলাকায় ফেলে পালিয়ে যায়। পরে হাইওয়ে পুলিশ ট্রাকটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এব্যাপারে শেরপুর হাইওয়ে থানার পরিদর্শক রইছ উদ্দিন বলেন, উদ্ধার করা ট্রাক ও তেল বর্তমানে হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। আইনগত প্রক্রিয়া সম্পন্নের প্রস্তুতি চলছে। তবে এখনো কোনো ছিনতাইকারীকে গ্রেপ্তার করা যায়নি চেষ্টা চলছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..