সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ৭ দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির উদ্বোধন দীর্ঘ আইনি লড়াই শেষে কারামুক্ত সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এনায়েতনগরে দোয়া ও মিলাদ মাহফিল জিয়ার আদর্শ বাস্তবায়নের প্রত্যয়ে সিদ্ধিরগঞ্জে যুবদলের দোয়া মাহফিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক মামলার দুই আসামি গ্রেফতার নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৪ নেতাকর্মী গ্রেফতার, নারায়ণগঞ্জে মিছিলের অভিযোগ নারায়ণগঞ্জ জেলা পুলিশের রাত্রিকালীন কেন্দ্রীয় রোলকলে সম্মানিত পুলিশ সুপার এর অংশগ্রহণ পুলিশ সুপারের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও প্রীতিভোজে অংশ নিলেন পুলিশ সদস্যরা ফতুল্লায় হোসিয়ারী ব্যবসায়ী হারুন খালাসী হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেফতার ২ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রূপগঞ্জবাসীসহ দেশবাসীকে গোলাম ফারুক খোকনের শুভেচ্ছা বার্তা
শনিবার, ০৬ জুন ২০২৬, ১২:০৫ অপরাহ্ন

বগুড়া শেরপুরে জিএম সিরাজের জন্মদিন পালন ও পুত্র আসিফ সিরাজ রাব্বানী’র পেজের উদ্বোধন

মিন্টু ইসলাম বগুড়া প্রতিনিধি: / ১৫৯ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫

বগুড়া শেরপুরে ১৫ জানুয়ারি বুধবার ছিল জননেতা গোলাম মো: সিরাজ সাহেবের জন্মদিন।একই দিনে এমপিপুত্র আসিফ সিরাজ রাব্বানী’র ফেসবুক পেজের শুভসূচনা উপলক্ষে কেক কেটে উপস্থিত সবাই জন্মদিনের আনন্দ উদযাপন করেন।
সাবেক জাতীয় সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক আহবায়ক গোলাম মোঃ সিরাজ বলেছেন, দেশের উন্নয়নে বিএনপি সব সময় কাজ করে যাচ্ছে। আগামীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে। গত বুধবার (১৫ জানুয়ারি) সকালে ফুড ভিলেজে বগুড়া জেলা এবং শেরপুর উপজেলা বিএনপির সদস্য আসিফ সিরাজ রব্বানীর অফিসিয়াল ফেসবুক পেজের শুভ উদ্বোধন করেন বগুড়া ৬ (সদর) ও ৫ (শেরপুর-ধুনট) এর সাবেক জাতীয় সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক আহবায়ক গোলাম মোঃ সিরাজ। এ সময় সিরাজ প্রধান অতিথির বক্তব্য রাখেন। পরে তিনি আসিফ সিরাজ রব্বানীর ফেইজবুক পেইজের উদ্বোধন করেন। আসিফ সিরাজ রব্বানী বগুড়া এবং দেশের উত্তরাঞ্চলে রাজনৈতিক এবং সমাজসেবার কাজ করে যাচ্ছেন। এখন থেকে শেরপুর – ধুনট এলাকার সমস্যা এ ফেইজবুক পেইজে তুলে ধরা হবে এবং সমাধানে চেষ্টা করবেন আসিফ সিরাজ রব্বানী।
বুধবারের উদ্বোধনী অনুষ্ঠানে  পরিবারের অন্যান্য সদস্য  এবং অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন  শেরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি রফিকুল ইসলাম মিন্টু, মাহাবুবুল আলম হিরু যুগ্ন সাধারণ সম্পাদক শেরপুর উপজেলা বিএনপি, আব্দুল মোমিন সাংগঠনিক সম্পাদক শেরপুর উপজেলা বিএনপি,মামুনুর রশিদ আপেল সাংগঠনিক সম্পাদক শেরপুর পৌর বিএনপি, আশরাফুদ্দৌলা মামুন আহবায়ক শেরপুর উপজেলা যুবদল,সাহাবুল করিম আহবায়ক শেরপুর পৌর যুবদল, কাওসার আহমেদ কলিন্স আহবায়ক শেরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দল,আসিফ মাহমুদ শাওন আহবায়ক পৌর স্বেচ্ছাসেবক দল,সোবায়দুর রহমান যুগ্ন আহবায়ক উপজেলা যুবদল,গোলাম মোস্তফা আলমগীর যুগ্ন আহবায়ক উপজেলা যুবদল,আবু তাহের আহবায়ক ভবানীপুর ইউনিয়ন যুবদল,রফিকুল ইসলাম মানিক সহ-ছাত্র বিষয়ক সম্পাদক শেরপুর পৌর বিএনপি, ছাত্রদল নেতা আহসান হাবিব আরমান,স্বাধীন মাহমুদ,শাহাদত হোসেন  প্রমুখ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..