সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ৭ দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির উদ্বোধন দীর্ঘ আইনি লড়াই শেষে কারামুক্ত সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এনায়েতনগরে দোয়া ও মিলাদ মাহফিল জিয়ার আদর্শ বাস্তবায়নের প্রত্যয়ে সিদ্ধিরগঞ্জে যুবদলের দোয়া মাহফিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক মামলার দুই আসামি গ্রেফতার নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৪ নেতাকর্মী গ্রেফতার, নারায়ণগঞ্জে মিছিলের অভিযোগ নারায়ণগঞ্জ জেলা পুলিশের রাত্রিকালীন কেন্দ্রীয় রোলকলে সম্মানিত পুলিশ সুপার এর অংশগ্রহণ পুলিশ সুপারের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও প্রীতিভোজে অংশ নিলেন পুলিশ সদস্যরা ফতুল্লায় হোসিয়ারী ব্যবসায়ী হারুন খালাসী হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেফতার ২ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রূপগঞ্জবাসীসহ দেশবাসীকে গোলাম ফারুক খোকনের শুভেচ্ছা বার্তা
শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন

বন্দরে ডেবিল হান্ট অভিযানে আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাসহ গ্রেফতার ৪

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ৪৪২ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

অপারেশন ডেবিল হান্ট অভিযানে আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতরা হলো বন্দর থানার তিনগাও এলাকার আব্দুল কাশেম মিয়ার ছেলে আওয়ামীলীগ নেতা মিজান মেম্বার (৫০) একই থানার পুরান বন্দর চৌধুরীবাড়ী এলাকার কাশি চন্দ্র দাসের ছেলে ছাত্রলীগ নেতা সুফল চন্দ্র দাস (২২) লাঙ্গলবন্ধ এলাকার মৃত মোহাম্মদ আলী মিয়ার ছেলে আওয়ামীলীগ নেতা ইয়াকুব আলী (৭২) ও মুছাপুর এলাকার মৃত করিম বেপারী ছেলে যুবলীগ নেতা আরিফ হোসেন (৩৭)। ধৃত ৪ জনের মধ্যে আওয়ামীলীগ নেতা মিজান মেম্বার, ইয়াকুব আলী ও যুবলীগ নেতা আরিফ হোসেনকে বন্দর থানার দায়েরকৃত ১১(৯)২৪ নং মামলায় ও অপরধৃত ছাত্রলীগ নেতা সুফল চন্দ্র দাসকে বন্দর থানার অপর দায়েরকৃত ১৮(২)২৫ নং মামলায় বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে পৃথক ২টি মামলায় আদালতে প্রেরণ করা হয়। এর আগে গত মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়। মামলার তথ্য সূত্রে জানা গেছে, গত ২০২৪ ইং সালের ৪ আগস্ট সকাল ১১টায় বৈষম্য বিরোধী আন্দোলনে বন্দর খেয়াঘাটে আন্দোলনরত ছাত্রদের উপর আ’লীগ ও যুবলীগ নেতারা সন্ত্রাসী হামলা চালায়। বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রদের উপর সন্ত্রাসী হামলায় জড়িত থাকার অপরাধে উল্লেখিত ৩ আওয়ামীলীগ নেতা ও অপর আরেকটি মামলায় ছাত্রলীগ নেতার সম্পৃক্ততা থাকার অপরাধে এদেরকে গ্রেপ্তার করে পৃথক মামলায় তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..