সংবাদ শিরোনাম :
বক্তাবলী ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষ ১৪৩৩-এর শুভেচ্ছা জানালেন নজরুল ইসলাম প্রধান উপজেলা নির্বাচনে আসছেন প্রিন্সিপাল আহমদ সালেহ বিন মালিক গোপন বৈঠক বানচাল, জমিয়তে নেতাকর্মীদের ভয়ে পালালেন মাওলানা ফেরদাউস ​রূপগঞ্জে ভূমিদস্যু ‘আন্ডা রফিক’ এর দখলদারিত্বের বিরুদ্ধে এলাকাবাসীর প্রতিবাদ সভা রূপগঞ্জে সাংবাদিকের ওপর হামলা, হত্যাচেষ্টার অভিযোগ চৌধুরী বাড়ির রেললাইন আদর্শ বাজার নির্বাচন: তরুণ প্রার্থী হৃদয়ের প্রতি বাড়ছে আস্থা নারায়ণগঞ্জে বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত, ঐক্যবদ্ধ পথচলার প্রত্যয় ফতুল্লায় ব্যবসা দখলের অভিযোগে উত্তেজনা, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে রূপগঞ্জে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি, দুই শিশুর মৃত্যু। রূপগঞ্জে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি ১৫ রূপগঞ্জে সংবাদ প্রকাশের পর দেশ ছাড়ার চেষ্টা। আন্ডা রফিকের গ্রেফতারের দাবিতে উত্তাল রূপগঞ্জ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:২০ অপরাহ্ন

রূপগঞ্জে দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত ॥ আরোহী আহত

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ১৬৪ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪

রাজউকের পূর্বাচল উপশহরের ৩০০ফুট সড়ক নামে পরিচিত কুড়িল-কাঞ্চন সেতু সড়কের সুলপিনা ভুঁইয়া বাড়ি ব্রীজের উপর সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল(ঢাকা মেট্টো ল- ৪৪-৯৯১০) চালক আব্দুর রহিম(২৬) ঘটনাস্থলে নিহত হয়।

২০নভেম্বর বুধবার সকালে পূর্বাচল উপশহরে বেড়াতে এসে সড়কের ডিভাইডারে ধাক্কা লেগে সে এ দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনায় মোটরসাইকেলের আরোহী সোহাগ মিয়া(২৭) গুরুতর আহত হয়।

সড়ক দুর্ঘটনায় নিহত আব্দুর রহিম ভোলা জেলার বাংলাবাজার থানার জয়নগর এলাকার আবু সিদ্দিক মিয়ার ছেলে। তারা ঢাকার উত্তর বাড্ডার সবজির গলিতে স্বপরিবারে ভাড়ায় থাকেন। আহত সোহাগ মিয়ার বাড়ি ঢাকার উত্তর বাড্ডা এলাকায়। তাকে উদ্ধার করে বসুন্ধরা আবাসিক এলাকার এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রূপগঞ্জ থানার এসআই জাহাঙ্গীর আলম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত আব্দুর রহিমের মাথা, হাত ও পা-সহ শরীরের বিভিন্ন স্থান জখম হয়েছে। লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে।

 

মোঃ আবু কাওছার মিঠু 

রূপগঞ্জ(নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

 

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..