সংবাদ শিরোনাম :
বক্তাবলী ইউনিয়নবাসীকে বাংলা নববর্ষ ১৪৩৩-এর শুভেচ্ছা জানালেন নজরুল ইসলাম প্রধান উপজেলা নির্বাচনে আসছেন প্রিন্সিপাল আহমদ সালেহ বিন মালিক গোপন বৈঠক বানচাল, জমিয়তে নেতাকর্মীদের ভয়ে পালালেন মাওলানা ফেরদাউস ​রূপগঞ্জে ভূমিদস্যু ‘আন্ডা রফিক’ এর দখলদারিত্বের বিরুদ্ধে এলাকাবাসীর প্রতিবাদ সভা রূপগঞ্জে সাংবাদিকের ওপর হামলা, হত্যাচেষ্টার অভিযোগ চৌধুরী বাড়ির রেললাইন আদর্শ বাজার নির্বাচন: তরুণ প্রার্থী হৃদয়ের প্রতি বাড়ছে আস্থা নারায়ণগঞ্জে বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত, ঐক্যবদ্ধ পথচলার প্রত্যয় ফতুল্লায় ব্যবসা দখলের অভিযোগে উত্তেজনা, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে রূপগঞ্জে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি, দুই শিশুর মৃত্যু। রূপগঞ্জে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি ১৫ রূপগঞ্জে সংবাদ প্রকাশের পর দেশ ছাড়ার চেষ্টা। আন্ডা রফিকের গ্রেফতারের দাবিতে উত্তাল রূপগঞ্জ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:২১ অপরাহ্ন

রূপগঞ্জে বিজয় দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ॥ শোভাযাত্রা

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ১৭৯ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জ  উপজেলা প্রশাসন, রূপগঞ্জ উপজেলা বিএনপি, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাব ও সামাজিক সংগঠন নানা কর্মসূচি পালন করে।

কর্মসূচির মধ্যে ছিল সরকারি, আধাসরকারি, স্বায়ত্ত্বশাসিত, বেসরকারি ভবন ও শিক্ষা প্রতিষ্ঠানে আলোকসজ্জা, ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা, জাতীয় পতাকা উত্তোলন, শহীদ মুক্তিযোদ্ধাদের সমাধিস্থলে ফাতেহা পাঠ-মোনাজাত, মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিজয় মেলা, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, শিশুদের জন্য বিনোদন কেন্দ্র বিনা টিকিটে প্রদর্শন, ও আলোচনা সভা। সরকারি মুড়াপাড়া কলেজ মাঠে আয়োজিত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম।

সভায় বক্তব্য রাখেন বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান, রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম, পূর্বাচল সার্কেলের সহকারী কমিশনার উবায়দুর রহমান সাহেল, বীর মুক্তিযোদ্ধা শাহজাদা ভুঁইয়া, বীর মুক্তিযোদ্ধা চাঁন মিয়া, বীর মুক্তিযোদ্ধা আমির আলী প্রমুখ। পরে মুক্তিযোদ্ধাদের মধ্যে বিছানার চাঁদর ও তোয়ালেসহ সম্মাননা পদক বিতরণ করা হয়।

এছাড়া রূপগঞ্জ উপজেলা বিএনপি ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা এলাকায় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভুঁইয়া, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি গিয়াসউদ্দিন ও সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকনের নেতৃত্বে শোভাযাত্রা বের করে।

 

মোঃ আবু কাওছার মিঠু

রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..