সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ৭ দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির উদ্বোধন দীর্ঘ আইনি লড়াই শেষে কারামুক্ত সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এনায়েতনগরে দোয়া ও মিলাদ মাহফিল জিয়ার আদর্শ বাস্তবায়নের প্রত্যয়ে সিদ্ধিরগঞ্জে যুবদলের দোয়া মাহফিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক মামলার দুই আসামি গ্রেফতার নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৪ নেতাকর্মী গ্রেফতার, নারায়ণগঞ্জে মিছিলের অভিযোগ নারায়ণগঞ্জ জেলা পুলিশের রাত্রিকালীন কেন্দ্রীয় রোলকলে সম্মানিত পুলিশ সুপার এর অংশগ্রহণ পুলিশ সুপারের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও প্রীতিভোজে অংশ নিলেন পুলিশ সদস্যরা ফতুল্লায় হোসিয়ারী ব্যবসায়ী হারুন খালাসী হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেফতার ২ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রূপগঞ্জবাসীসহ দেশবাসীকে গোলাম ফারুক খোকনের শুভেচ্ছা বার্তা
শনিবার, ০৬ জুন ২০২৬, ১২:০৩ অপরাহ্ন

সকালে নিখোঁজের পর বিকালে মুক্তিপণ দাবি, সন্ধ্যায় মরদেহ উদ্ধার!

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ১৯০ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪

বগুড়ায় সাত বছর বয়সী একটি শিশু নিখোঁজের পর মুক্তিপণ দাবি করে একাধিক চক্র। কিন্তু শিশুটির মরদেহ পাওয়া গেছে তারই গ্রামের একটি পুকুরে। মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সদর উপজেলার গোকুল সরকার পাড়া গ্রামের পুকুরে শিশুটির মরদেহ ভেসে ওঠে।

শিশুটির নাম আরবী আক্তার। সে গোকুল সরকার পাড়া গ্রামের মো. কাজলের মেয়ে। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দিন।

ওসি এসএম মঈনুদ্দিন বলেন, আরবী আক্তার নামের শিশুটি মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে বাড়ির পাশে খেলাধুলা করার সময় নিখোঁজ হয়। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে মেয়েটির ছবি দিয়ে সন্ধান চাওয়া হয়। বিকেলের দিকে কয়েকটি মোবাইল নম্বর থেকে শিশুটির বাবার কাছে ফোন করে মুক্তিপণ চাওয়া হয়। পুলিশ তথ্য প্রযুক্তির সহযোগিতায় ফোন নম্বরগুলোর অবস্থান শনাক্ত করে। এগুলো পর্যবেক্ষণ করে অনুমান করা হয় ফেসবুকে পোস্ট দেখে প্রতারক চক্র টাকা হাতানোর জন্য ফোন করেছিল। এরইমধ্যে সন্ধ্যার পর বাড়ির কাছে পুকুরে শিশুটির মরদেহ ভেসে ওঠে।

পরিবারের বরাত দিয়ে ওসি আরও বলেন, শিশুটি মৃগী রোগী ছিল। ধারণা করা হচ্ছে খেলাধুলার সময় সবার অজান্তে পুকুরে পড়ে যায়। আইনগত প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

মিন্টু ইসলাম বগুড়া প্রতিনিধি:

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..