সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ৭ দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির উদ্বোধন দীর্ঘ আইনি লড়াই শেষে কারামুক্ত সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এনায়েতনগরে দোয়া ও মিলাদ মাহফিল জিয়ার আদর্শ বাস্তবায়নের প্রত্যয়ে সিদ্ধিরগঞ্জে যুবদলের দোয়া মাহফিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক মামলার দুই আসামি গ্রেফতার নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৪ নেতাকর্মী গ্রেফতার, নারায়ণগঞ্জে মিছিলের অভিযোগ নারায়ণগঞ্জ জেলা পুলিশের রাত্রিকালীন কেন্দ্রীয় রোলকলে সম্মানিত পুলিশ সুপার এর অংশগ্রহণ পুলিশ সুপারের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও প্রীতিভোজে অংশ নিলেন পুলিশ সদস্যরা ফতুল্লায় হোসিয়ারী ব্যবসায়ী হারুন খালাসী হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেফতার ২ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রূপগঞ্জবাসীসহ দেশবাসীকে গোলাম ফারুক খোকনের শুভেচ্ছা বার্তা
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন

সিদ্ধিরগঞ্জে ভুয়া কবিরাজ দ্বারা প্রতারিত হচ্ছে সাধারণ মানুষ 

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ২১৯ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সিদ্ধিরগঞ্জ থানাধীন নাসিক ১ নং ওয়ার্ড এলাকায় বিদ্যুৎতের সাবেক কর্মকর্তা আনোয়ার হোসেনের বাড়িতে তার নিজ মেয়ে রুমা বেগম জিন-ভূতের মাধ্যমে চিকিৎসা দেওয়া কথা বলে কথিত মহিলা কবিরাজ নাম ভাঙ্গিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছে।

তবে অনুসন্ধানে গিয়ে জানা যায় কথিত কবিরাজ রুমা বেগম জিন–ভূতের মাধ্যমে চিকিৎসার নামে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছিলেন। জিনের মাধ্যমে ভাঙা প্রেম, ভাঙা সংসার জোড়া লাগানো, মনের মানুষ খুঁজে দেওয়া, নিঃসন্তান নারীদের সন্তান দেওয়াসহ সর্বরোগের ওষুধ দিতেন। বিনিময়ে টাকা পয়সা,সহ খিচুড়ির ডেগের কথা বলে টাকা নিতেন।
তার উপর নাকি জ্বীন ভর করে, জ্বীন তার কবজায় আছে, পীর আউলিয়ার দের ছায়া তার উপরে সে এগুলোর মাধ্যমে যে কোনো কাজ করতে পারে,, সে অনলাইন এর মাধ্যমে বিদেশে মানুষ দের কে ফু দিয়ে তার কেরামতি দেখায়। এলাকার সহজ–সরল মানুষ তাঁর কথায় বিশ্বাস করে প্রতারিত হচ্ছিলেন।

গত ১৮ ই নভেম্বর বিকেলে রবিন নাম সাজিয়ে আমাদের সাংবাদিক সহকর্মী ওই কথিত ভুয়া কবিরাজ এর কাছে পাঠালে তাকে ভুয়া কবিরাজ বলেন, আপনার বউ আপনাকে চারটি বান মেরেছে এ কথা বলে, কিন্তু ওই ভুয়া কবিরাজ জানেন না যে রবিন নামে ব্যক্তিটি অবিবাহিত।এরপর ওই রুমা বেগম বলেন তোমার আগে বান কাটাতে হবে।প্রথমে চারটি বান কাটাতে তোমার ২১০০ টাকা হাদিয়া লাগবে।তারপর তোমার বউকে আজীবন তোমার পায়ের নিচে গোলামী করার সুযোগ করে দেব।

এ বিষয়ে ভুয়া মহিলা কবিরাজ রুমার সঙ্গে সাংবাদিকরা কথা বলতে চাইলে তিনি বলেন, আমি কোন কবিরাজি করি না,এমনিতেই মাঝেমধ্যে মা-বাবার দোয়ায় পীর আউলিয়ার দোয়া ছাড়ানো হয়।কিন্তু সবার কাজ আমি করিনা। আর এসব আপনাদের দিয়ে মিথ্যা বানোয়াট সাজানো হচ্ছে বলে দাবি করেন।

 

নারায়ণগঞ্জ প্রতিনিধি,

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..