সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ৭ দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির উদ্বোধন দীর্ঘ আইনি লড়াই শেষে কারামুক্ত সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এনায়েতনগরে দোয়া ও মিলাদ মাহফিল জিয়ার আদর্শ বাস্তবায়নের প্রত্যয়ে সিদ্ধিরগঞ্জে যুবদলের দোয়া মাহফিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক মামলার দুই আসামি গ্রেফতার নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৪ নেতাকর্মী গ্রেফতার, নারায়ণগঞ্জে মিছিলের অভিযোগ নারায়ণগঞ্জ জেলা পুলিশের রাত্রিকালীন কেন্দ্রীয় রোলকলে সম্মানিত পুলিশ সুপার এর অংশগ্রহণ পুলিশ সুপারের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও প্রীতিভোজে অংশ নিলেন পুলিশ সদস্যরা ফতুল্লায় হোসিয়ারী ব্যবসায়ী হারুন খালাসী হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেফতার ২ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রূপগঞ্জবাসীসহ দেশবাসীকে গোলাম ফারুক খোকনের শুভেচ্ছা বার্তা
শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন

আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাষ্ট এর উদ্দ্যোগে বন্যা দূর্গতদের মাঝে ত্রান বিতরন।

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ১৪৬ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪

আরাফাত রহমান কোকো  মেমোরিয়াল ট্রাস্ট এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ

 

গত কয়েকদিনের টানা বৃষ্টি ও ধলাই নদীর বিভিন্ন জায়গায় বাঁধ ভেঙ্গে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলাসহ বিভিন্ন উপজেলায় বন্যা দেখা দিলে পানিবন্দী হয়ে পড়ে লক্ষাধিক পরিবার।

ভয়াবহ এমন পরিস্থিতিতে খাদ্য সংকটে ও নানা সমস্যায় দিন কাটাচ্ছেন নিন্মআয়ের পরিবারগুলো। তলিয়ে গেছে রাস্তা ঘাট, বাসা-বাড়ি ও রান্না ঘর। জেলার কমলগঞ্জ, রাজনগর, কুলাউড়া ও মৌলভীবাজার সদরসহ অনেক এলাকায় দেখা দিয়েছে খাদ্য সংকট।

এ অবস্থায় বন্যাদুর্গতদের পাশে দাঁড়িয়েছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট।
রবিবার ২৫ আগস্ট শ্রীমঙ্গলের কৃতি সন্তান যুক্তরাজ্য প্রবাসী সরফরাজ আহমেদ শরফু এর সার্বিক সহযোগীতায় জেলা ও উপজেলা বিএনপি, ছাত্রদল, যুবদল ও সেচ্ছাসেবক দলের সহযোগীতায় কমলগঞ্জ উপজেলার বিভিন্ন জায়গায় বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।

জেলা ছাত্রদলের সহ-সভাপতি মোবারক হোসেন লুপ্পা জানান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এবং বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ সন্তান এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর ছোট ভাই, বিশিষ্ট ক্রীড়া সংগঠক এবং বাংলাদেশের আধুনিক ক্রিকেট এর রূপকার মরহুম আরাফাত রহমান কোকা। টানা বৃষ্টি ও ধলাই নদীর বিভিন্ন জায়গায় বাঁধ ভেঙ্গে যাওয়ায় বন্যাদুর্গতদের মাঝে আমরা আজ ত্রাণ বিতরণ করেছি। আমাদের এই কার্যক্রম চলমান থাকবে বলে তিনি জানান।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..