সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ৭ দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির উদ্বোধন দীর্ঘ আইনি লড়াই শেষে কারামুক্ত সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এনায়েতনগরে দোয়া ও মিলাদ মাহফিল জিয়ার আদর্শ বাস্তবায়নের প্রত্যয়ে সিদ্ধিরগঞ্জে যুবদলের দোয়া মাহফিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক মামলার দুই আসামি গ্রেফতার নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৪ নেতাকর্মী গ্রেফতার, নারায়ণগঞ্জে মিছিলের অভিযোগ নারায়ণগঞ্জ জেলা পুলিশের রাত্রিকালীন কেন্দ্রীয় রোলকলে সম্মানিত পুলিশ সুপার এর অংশগ্রহণ পুলিশ সুপারের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও প্রীতিভোজে অংশ নিলেন পুলিশ সদস্যরা ফতুল্লায় হোসিয়ারী ব্যবসায়ী হারুন খালাসী হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেফতার ২ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রূপগঞ্জবাসীসহ দেশবাসীকে গোলাম ফারুক খোকনের শুভেচ্ছা বার্তা
শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন

দেশের বিভিন্ন মাজারে হামলার প্রতিবাদে আজ ফতুল্লায় মানববন্ধন।

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ১৪৯ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪

ফতুল্লায় মাজারে হামলার প্রতিবাদে মানববন্ধন

বাংলাদেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে দেশব্যাপী মাজার ও দরবারসমূহে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের প্রতিবাদে শান্তিপূর্ন মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বাদ জুমা ফতুল্লার দক্ষিন সেহাচর হাজী বাড়ী মোড়ে মোহাম্মদীয়া হোসাইনিয়া চিশতিয়া মুজাদ্দেদীয়া দরবার শরীফের গদিশীন পীর জয়নাল আবেদীনের নেতৃত্বে আহলে সুন্নাত ওয়াল জামাতের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভিন্ন মসজিদের মুসল্লিরা মিছিল নিয়ে অংশগ্রহণ করেন। এসময় অনেকেই মাজারে হামলার বিরুদ্ধে নিন্দা জানিয়ে বক্তব্য রাখেন।

মোহাম্মদীয়া হোসাইনিয়া চিশতিয়া মুজাদ্দেদীয়া দরবার শরীফের গদিশীন পীর জয়নাল আবেদীন তার বক্তব্যে বলেন, ‘এদেশে নবী রাসুলগণ আসেননি। কিন্তু নবী রাসুলগণের ওয়ারিশ হিসেবে আদি যুগে পীর মাশায়েখগণ এই দেশের মাটিতে পা রেখেছেন এবং ইসলামের দাওয়াত দিয়েছে। মানুষকে ইসলামের সৌন্দোর্য্য এবং আদর্শে আকৃষ্ট করে ইসলাম প্রচার করেছে। আজ তাদের মাজারে হামলা করে যারা দেশকে অস্থিতিশীল করে তুলছে- তারা কারা! তাদের উদ্দেশ্য ভালো নয়। তারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছে। তাদেরকে সফল হতে দেয়া যাবে না। ধর্মপ্রাণ মানুষেরা তাদের প্রতিহত করবে। আমরা শান্তি চাই এবং শান্তিতে বিশ^াসী। তাই এখনো শান্তিপূর্ন ভাবে অবস্থান নিয়েছি এবং প্রতিবাদ জানাচ্ছি। যদি আর একটি মাজারেও হামলা হয়, তাহলে এর পরিনাম ভালো হবে না। মাজার ব্যবহার করে যারা ব্যবসা করে কিংবা অনৈতিক কার্যকলাপ করে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হতে পারে, কিন্তু যারা নিজেরাই আইন লঙ্ঘন করছে, তাদেরকে পুলিশ প্রশাসন কেন আইনের আওতায় নিয়ে আসছে না, আমরা সেই প্রশ্ন রাখছি। পাশাপাশি মাজারে হামলা, ভাংচুর ও লুটপাটের বিরুদ্ধে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই।’

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..